Sunday, 14 September 2014

সহপাঠি

সহপাঠি
কথা ছিল পড়ে এসো ইন্দাসভ্যালি আর প্রাচীন শহর নাম হরপ্পা
যথারীতি হোম ওয়ার্ক নট ডান মিস ঢালী রেগে তাই খাপ্পা
বুদ্ধের পায়ে নাকি ছিল ছটা আঙুল এইছিল মুকেশের উক্তি
সম্বিত হাসে দেখে মিস তার পাশে এসে সোধায় এ কেমন যুক্ত ?
চকচকে টাক নিয়ে অঙ্কের বই নিয়ে ক্লাসে ঢোকে মিস্টার নিয়োগী
চক বোর্ড ডাস্টার a2 b2 পড়াতেন pi ,set theory.
আমি আর কৌশিক ভুল হবে জানি ঠিক তবু এসে খাতা নিয়ে বলতাম
স্যার আই can't do, স্যার আই can't do ,কান ধরে উঠবস করতাম
আনমনা হয়ে দেখি আড়চোখে কাউকে নেই মন জুলিয়াস সিজারে
ধমকায় লাহিড়ী প্রেম প্রেম গন্ধ বল তুই কাতে এতো ফিদারে ?
টার্গেট ছিল ভাই একটাই জীবনের যত চিঠি স্যার দিত লিখতে
এড্রেসে তার নাম লেখো কেন রোজ রোজ স্কুলে আসো এইসব শিখতে ?
রাগী মিস শোভনা, বেশি কথা বলেনা, পড়াতেন লাস্ট ক্লাস রসায়ন
রসাতলে চলে যা, হোলক্লাস বাইরে, ক্লাসে সিরফ থাকতো তিনজন
স্মর, সিবা, শর্মিলা, ফাষ্টক্লাস ফাষ্টো ,বাকিরা বেহায়া বেয়াদব
ক্লাস করে তিনজন মজলিশ বাইরে যেমন chemical isotope
নন্দিনী মিস কেন আসেনিকো আজকে ? geography যাই পাছে ভুলে
navigate করে নিতো আণবিক cycle-এ update পরদিন স্কুলে
ওতপাতি বাতরুমে আরশোলা ধরতে পরদিন কাটা হবে ল্যাবে
গুটিকয় chloroform-এ অজ্ঞান করাহতো ছোড়াহতো মেয়েদের গায়ে
রোজ কত অঘটন ঘটাতাম সারাক্ষন বাঁদরামি ফাজলামী সঙ্গে
আমাদের স্কুলছিল সেরা আমাদের কাছে সমগ্র পশ্চিম বঙ্গে
farewell নিতেগিয়ে কতগুলো ছেলেমিলে ঘটালাম অদ্ভুত কান্ড
বাতরুমে লাথি মেরে হাতে নাতে ধরা পড়ে বকাঝকা খেলাম প্রচণ্ড
আজ প্রায় চল্লিশ কেটেছে বছর বিশ মনেআছে সব খুটিনাটি
ক্লাস আছে স্কুল আছে স্যার আছে মিস আছে নেই আজ সেই সহপাঠি

ব্লু লেগুন

ধিকিধিকি জ্বলছে আগুন
নির্জন এই দ্বীপে
তুমি আমি একাকীতে
সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

ঘন ঘন পড়ছে শ্বাস
উত্তেজিত আশপাস 
দুরু দুরু বুকের শব্দ
ভূরু ভূরু চাহুনী স্তব্দ

সামনে ব্লু লেগুন....সামনে ব্লু লেগুন...

ফুঁসছে সাগর উঠছে ঢেউ
আছড়ে পড়ে তীরে কেউ
সিথিল স্রোতের টনে
বলছি কানে কানে

সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

ফুজিয়ামা

জমে থাকা সুপ্ত ভলোবাসার কামণা 
ফুটন্ত লাভার হিংস্র থাৰার বাসণা 
জেগেছে ফুজিয়ামা !!

অগ্নিউৎক্ষেপন বিফল জলকামাণ ণিভছেণা
বিপন্ন মালভুমী উত্তাপে মরুভুমী পারছিনা
জেগেছে ফুজিয়ামা !!

ধীর প্রতিপক্ষ নিস্চুপ কক্ষ ঐকোনা
প্রচণ্ড ক্ষিপ্ত ভূখণ্ড তৃপ্ত রসনা 
নিভেছে ফুজিয়ামা....

লিঙ্গ সমাচার

লিঙ্গ সমাচার
কোন টয়লেটে যাবে পিংকী his নাকি her
সঠিক উত্তর দিতে পারলে প্রোচুর উপহার
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
হেডে gents আর টেলে female ছক্কা কিম্বা পুট
আড়াআড়ী পড়লে ভায়া 50:50 বিস্কুট
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
ইতিহাসের ছাএ বল্লে এ নতুন কি surprise ?
বৃহন্নলা সেজে অর্জুন করেছিল disguise
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
পাহাড় খাদ আর উপত্তকা মাপতে হবে প্রচুর
geography র ছাএী বল্লে করবো শরীরের contour
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
ব্যকরণের বিশেষজ্ঞ বল্লে লিঙ্গ ঘেঁটে
স্ত্রী পুং আর ক্লীব লিঙ্গ আছে লেখা বটে
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
pituitary gland থেকে ভাই hormone secretion
gonadotropin -এর কম বেশিতেই অদ্ভুত এ creation
একই অঙ্গে নারী পুরুষ আছে প্রচুর প্রমান
এক কথাতে hermaphrodite বলে জীবন বিজ্ঞান
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
অবশেষে বিদ্যজনে বল্লে দাড়ি চুলকে
ক্ষমা করে দিননা মসাই production- এর ভুলকে
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার.....

Wednesday, 16 July 2014

ভ্রূণ কথা

ভ্রূণ কথা

অঙ্কুরে হয়েছে প্রাণের স্পন্দন
বাঁচতে দাও কোরোনা আমায় নিধন
স্বাধীনভাবে বাঁচবো এই পৃথিবীতে
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

পুত্র কেন থাকে দুধে ভাতে ?
কন্যা থাকে কেন খালি হাতে ?
অধিকার দুজনেরই সমান
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

কন্যা দেখে নষ্ট কর ভ্রূণ
চুপিসাড়ে ঠান্ডা মাথায় খুন
বাঁচিয়ে রাখ প্রাণের এই স্পন্দন
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!....

১৪১১

ঝকঝকে বিজ্ঞাপন ভেসে উঠছে বারবার LED র পরদায় সিরিয়ালের ফাঁকে ফাঁকে
বুদ্ধিজীবীদের প্রসংশায় পঞ্চমুখ সমস্ত কর্পোরেট দুনিয়া
কোটি কোটি টাকার মুনাফা খুজছে সবাই কাশ্মীর থেকে কন্যাকুমারী
whiskey র গ্লাস হাতে পাঁচতারা হোটেলের banquet hall এ চিন্তিত সবাই
আর মাত্র ১৪১১ বাঁচাতে না পারলে সব শেষ
কাঁচা হলুদ আর কালো রং দিয়ে ডোরাকাটছে কচি কাঁচার দল
ওদের আজ বসে আকো প্রতিযোগীতা,বিষয় বন্য প্রাণী সংরক্ষণ
প্রথম পুরষ্কার কাপ দ্বিতীয় ও তৃতীয়দের মেডেল
মিসেস রিতা সেন চিন্তিত ওই কাপ কিম্বা মেডেল তাদের ড্রইং রুমে আসবেকিনা
আনন্দবাজার পত্রিকায় চোখ রেখে অবাক হলাম সেদিন ১৪১১ বিজ্ঞাপনের ঠিক নীচে তাকিয়ে
লোকালয়ে ঢুকেপড়া একটা বাঘকে কি নৃশংসভাবে মারে ফেলেছে গ্রামবাসীরা
ইট দিয়ে থেতলে দিয়েছে তার মাথা,নখ,দাঁত অপরাধ ? ক্ষুধা !
না খেতে পেয়ে ১৫ দিন বাঘটা দুর্বল হয়ে আসছিলো
তাই সহজ উপায় কাছের গ্রামে হানা দিয়ে ছাগল কিম্বা গরু মেরে বেঁচে থাকা
আজ ও বেঁচে থাকলে ১৪১১ সংখাটা ১৪১০ হতো না......

কাপুরুষ

তোর ঠোটে ঠোট রেখে চুমু খেতে সাহস হয়নি আমার
চোখে চোখ রেখে কথা বলার সাহসও হয়নি কোনোদিন
অথচ তোকে ভালোবাসি কিসের জন্য ? কিসের প্রত্যাশায় ?
তোর ভরা কোটাল ভেঙে দিয়েছে আমার পাড়, কুল 
পড়ে আছি একা কাপুরুষ এই নির্জন বালুকাবেলায়...